চেন্নাইয়ের কোচিং প্যানেলে ফস্টার

আইপিএল
জেমস ফস্টার
জেমস ফস্টার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৮ মার্চ থেকে। তবে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ মার্চ। গৌহাটিতে সেদিন তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নতুন আসর শুরুর আগে এরই মধ্যে ক্যাম্প শুরু করে দিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার তারা নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করেছে। তারা নতুন কোচ হিসেবে যুক্ত করেছে সাবেক ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটার জেমস ফস্টারকে। তিনি প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে কাজ করবেন। তার সঙ্গে থাকছেন ব্যাটিং কোচ মাইকেল হাসি এবং বোলিং কোচ এরিক সিমন্স।

সোমবার নতুন কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। তাকে নিজেদের কোচিং স্টাফে পেয়ে দারুণ আনন্দিত আইপিএলের অন্যতম সফল এই দলটি। এমন অভিজ্ঞ একজন কোচকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাই লিখেছে, 'আমাদের ফিল্ডিং কোচ জেমস ফস্টারকে স্বাগতম। সাবেক ইংল্যান্ড উইকেটকিপার এবং বিশ্বের বিভিন্ন দলে কাজ করা একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি এখন আমাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করছেন।'

খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই রয়েছে ফস্টারের সমৃদ্ধ অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০১ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট, ১১টি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নির্ভরযোগ্য উইকেটকিপার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তার কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে বেশ। চেন্নাইয়ে যোগ দেওয়ার আগে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কাজ করেছেন। অভিজ্ঞতা আছে আইপিএলে কাজ করারও। তিনি কলকাতা নাইট রাইডার্সে সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি আইএল টি-টোয়েন্টিতে তিনি ডেজার্ট ভাইপার্স, দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্স এবং পিএসএলে পেশাওয়ার জালমির সঙ্গেও কাজ করেছেন।

সম্প্রতি দ্য হান্ড্রেডের আসন্ন আসরের জন্য বার্মিংহাম ফিনিক্সের সহকারী কোচ হিসেবেও তাকে নিয়োগ দেয়া হয়েছে। দল হিসেবে চেন্নাইয়ের গত আসরটি একেবারেই ভালো যায়নি। তারা দশম স্থানে থেকে আসর শেষ করেছিল। এবারের আসরে ঘুরে দাঁড়াতে নতুন উদ্যোমে মাঠে নামবে চেন্নাই।

আরো পড়ুন: