তানজিদ-সাইফ-সৌম্যদের নৈপুণ্যে রূপগঞ্জের তৃতীয় জয়
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৫২ রানে অল আউট করে লিজেন্ডস অব রূপগঞ্জ। তারপর তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে আট উইকেটের জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। আসরে এটি দলটির তৃতীয় জয়।