তামিমের জায়গায় দায়িত্ব পাচ্ছেন হৃদয়
ঈদের ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দেড় সপ্তাহের বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সাইফ হাসান, নাহিদ রানা ও শেখ মেহেদীকে দেখা গেছে অনুশীলনে।