সব ফরম্যাটের ক্রিকেট থেকে পূজারার বিদায়
সব ধরনের ক্রিকেটে থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার। ভারতের হয়ে পূজারার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।