ছিটকে যাইনি, পাকিস্তানের বিপক্ষে জিতে ফাইনাল খেলতে পারি: জাকের
সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরে গেল ৪১ রানের বড় ব্যবধানে। ফলে এশিয়া কাপের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। ভারত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিততে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।