দিল্লি পুলিশের অনুরোধের পরও যথাসময়ে হবে ভারত-আফগানিস্তানের খেলা
ব্রিকস সম্মেলনকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই কারণে ভারত ও আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি এক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বরই অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি।