আইসিসি নয়, বৈভবকে শাস্তি দেবে বিসিসিআই
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার জেরে শাস্তির মুখে পড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। একই ঘটনায় দায় এড়াতে পারছেন না ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মাও। পাশাপাশি শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন ম্যাচ পর্যবেক্ষক।