হারানো জায়গা ফিরে পেতে আত্মবিশ্বাসী পোপ
অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ। ইংল্যান্ড টেস্ট দলে বাদ পড়লেও আত্মবিশ্বাস হারাননি এই ব্যাটার, বরং আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয়ই ঝরে পড়ছে তার কথায়।
অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ। ইংল্যান্ড টেস্ট দলে বাদ পড়লেও আত্মবিশ্বাস হারাননি এই ব্যাটার, বরং আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয়ই ঝরে পড়ছে তার কথায়।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। সেখানে অবিক্রিত ছিলেন জেমি স্মিথ। তবে আইপিএলে দল না পাওয়াই শেষ পর্যন্ত নিজের জন্য আশীর্বাদই হতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।
ইংল্যান্ড দলের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন লিয়াম লিভিংস্টোন। তার অভিযোগের তীর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ম্যানেজিং ডিরেক্টর রব কীর বিরুদ্ধে। ক্যারিয়ারের কঠিন সময়ে এসে তাদের সাহায্য পাননি বলে অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। এক সময় ইংল্যান্ডের তিন ফরম্যাটেই খেলেছেন লিভিংস্টোন। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাকে ইংল্যান্ডের ভবিষ্যৎ ধরা হচ্ছিল। তবে গত এক বছর ধরেই জাতীয় দলে ব্রাত্য এই অলরাউন্ডার। এখনও তার ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ। তাকে ছাড়াই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ইংলিশরা।
আইপিএলের গত আসরে মেন্টর হিসেবে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেন। কদিন আগে আসন্ন মৌসুমের জন্যও মেন্টর হিসেবে তার নাম ঘোষণা করে দিল্লি। তবে এই ইংলিশ তারকা জানিয়েছেন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এবারের আসরে মেন্টরের দায়িত্ব পালন করবেন না তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার খেলবে বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। দলটি নিলাম থেকে ১ লাখ পাউন্ডে বাংলাদেশের এই তারকাকে দলে ভিড়িয়েছে। এর পেছনে বড় অবদান রেখেছেন দলটির কোচ শেন বন্ড।
ইংল্যান্ডের স্থানীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্য হান্ড্রেডের নিলামে কাড়াকাড়ি হতে পারে বিবিসি স্পোর্টসের প্রতিবেদন এমন পাঁচজনের একজন ছিলেন জেমস কোলস। একশ বলের টুর্নামেন্টে নিলামে শেষ পর্যন্ত হলোও তাই। ২১ বছর বয়সি অলরাউন্ডারকে পেতে লড়াই হলো পাঁচ ফ্র্যাঞ্চাইজির। তবে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, বার্মিংহাম ফিনিক্স, ট্রেন্ট রকেটস ও সানরাইজার্স লিডসকে হটিয়ে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডেকে কোলসকে কিনে নেয় লন্ডন স্পিরিট। অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন, কোলসের জন্য আগেই বড় বাজেট রেখেছিলেন তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল সাউথ আফ্রিকা। টানা পাঁচ ম্যাচে জিতেছিল তারা। তবে সেমি ফাইনালে নিউজিল্যান্দের বিপক্ষে হেরে বিদায় নেয় এইডেন মার্করামের দল। তাদেরকে সবচেয়ে বোকা দল আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আন্তর্জাতিক ক্রিকেটারদের মার্কি ক্যাটাগরির পাশাপাশি পেসারদের দুই টায়ারেও ছিলেন না মুস্তাফিজুর রহমান। তৃতীয় ও শেষ ধাপে নিলামে তোলা হয় বাংলাদেশের তারকা পেসারের নাম। মুস্তাফিজের নাম উঠতেই বিড করে বার্মিংহাম ফিনিক্স। বাকি সাত ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকা।
আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন প্রায় ১ হাজার ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ জন এবং নারী ক্রিকেটার ১৭৮ জন। প্রথমবারের মতো হতে যাওয়া দ্য হান্ড্রেডের নিলামে কে বেশি দাম পাবেন এসব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের টুর্নামেন্টে চড়া দামে বিক্রি হতে পারেন এমন পাঁচ তরুণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত। টানা দুইবার বিশ্বকাপ জিতে ইতিহাসও গড়েছে সূর্যকুমার যাদবের দল। এর মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে, যারা পরপর দুই আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল।
খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও আগ্রাসী ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের কোচ হিসেবে সেই কৌশলেই টেস্ট ক্রিকেটের ধাঁচ বদলে দিয়েছেন। মানুষকে বিনোদন দিলেও বাজবল ক্রিকেটে খুব বেশি সাফল্য এনে দিতে পারেননি ম্যাককালাম। প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রায়শই বাজবলের সমালোচনা করেছেন কেভিন পিটারসেন। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড সাহায্য করতে আগ্রহী তিনি। রব কি চাইলে আলোচনা করতে রাজী পিটারসেন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। টুর্নামেন্টের বেশিরভাগ দল বিদায় নিলেও কিছু দল এখনও ভারতেই আটকে রয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দল দেশে ফিরতে না পারায় প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।