১ কোটি ৬৪ লাখ টাকায় বার্মিংহামে মুস্তাফিজ, অবিক্রিত রিশাদ
আন্তর্জাতিক ক্রিকেটারদের মার্কি ক্যাটাগরির পাশাপাশি পেসারদের দুই টায়ারেও ছিলেন না মুস্তাফিজুর রহমান। তৃতীয় ও শেষ ধাপে নিলামে তোলা হয় বাংলাদেশের তারকা পেসারের নাম। মুস্তাফিজের নাম উঠতেই বিড করে বার্মিংহাম ফিনিক্স। বাকি সাত ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকা।