ব্যাটিং ব্যর্থতায় হেরে সিরিজ শুরু বাংলাদেশের
সাইফ হাসান ও লিটন দাসের জুটি ভাঙার পর থেকে একটু একটু করে চাপে পড়তে থাকে বাংলাদেশ। পরবর্তীতে লিটন ফিরলে মন্থর ব্যাটিংয়ে আরও চাপ বাড়িয়েছেন হৃদয় ও আফিফ হোসেন। শেষ বেলায় এসে বাংলাদেশকে বিপদে ফেলে ড্রেসিং রুমে ফিরতে থাকেন আফিফ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামরা। একটু পর ফেরেন তাসকিন আহমেদও। সেই ওভার থেকে আসে ২ রান। তখনো ১২ বলে ৩৩ রান করতে হতো বাংলাদেশকে, বিশেষ করে হৃদয়কে। একমাত্র ব্যাটার হিসেবে তখন উইকেটে ছিলেন তিনি। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি হৃদয়। শেষ পর্যন্ত ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ।