৪ জনকে সাময়িক বরখাস্ত করল বিসিবি
২০২৫ সালের বিপিএলের কয়েকটি দল, কয়েজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ফিক্সিং উঠেছিল বেশ জোরালোভাবে। এরপর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
২০২৫ সালের বিপিএলের কয়েকটি দল, কয়েজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ফিক্সিং উঠেছিল বেশ জোরালোভাবে। এরপর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
একটা সময় ছিল যখন মাত্র এক পেসার, এমনকি ক্ষেত্র বিশেষে স্বীকৃত পেস বোলার ছাড়াই টেস্ট খেলতে নামত বাংলাদেশ। সময় বদলেছে, এখন পেসাররাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন টেস্ট জেতানোর। এমনকি পাকিস্তানের মত দলের বিপক্ষেও পেস বোলিংয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতেও টেস্ট খেলতে নামার আগে শান্তর বড় অস্ত্র পেসাররাই।
অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাকে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের চুক্তির প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ কোটি টাকা।
ঘরের মাঠে ধারাবাহিক ভালো ফল না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন চক্র শুরু হওয়ার আগে তাই নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে ভাবছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ধারাবাহিক হওয়ার জন্যে প্রথম ইনিংসে বড় রানের বিকল্প দেখছেন না অধিনায়ক নাজমূল হোসেন শান্ত।
গতকালই শাহীন শাহ আফ্রিদি জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখছে পাকিস্তান। বাংলাদেশের নজর অবশ্য অত উঁচুতে নেই। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার-পাঁচে শেষ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২২ সালের পর এবারই প্রথম একদিনের সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে চলতি বছরের শুরুতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলেছিল তারা।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। ২৮ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে কার্যকর পারফরম্যান্সই তার জন্য লাল বলের দলের পথ খুলে দিয়েছে।
বিসিবির আগামী নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে কদিন আগেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন সবুজ প্রান্তর। গ্যালারিতে দাঁড়িয়ে মাঠের দিকে তাকালে উইকেট আর আউটফিল্ড আলাদা করার উপায় নেই। তবে কয়েক জন গ্রাউন্ড কর্মীকে রোলিং করতে দেখে উইকেট নিয়ে খানিকটা ধারণা পাওয়া গেল। দুই প্রান্তের পপিং ক্রিজে দেওয়া সাদা দাগও চোখে পড়ল। বাংলাদেশের অনুশীলন তখন প্রায় শেষ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয় নাহিদ রানাকে। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারকে সতর্কতার সাথে ব্যবহার করতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এর আগেও বাংলাদেশে সেরা ফর্মে থাকা অবস্থায় পেসারদের ইনজুরির ঘটনা ঘটেছে। তাই নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সে কারণেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই নাহিদকে খেলাবেন কিনা তা এখনও নিশ্চিত নন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি–টোয়েন্টি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়-শরিফুল ইসলামদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা।
সবশেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেটে নিজেদের হারিয়ে খুঁজছে পাকিস্তান। একটা সময় সাদা পোশাকের ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স করে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল তারা। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত তিন আসরের একটিতেও ফাইনাল খেলতে পারেননি শাহীন আফ্রিদি, বাবর আজমরা। তবে চলতি আসরের ফাইনালে উঠতে চায় পাকিস্তান। সেই ফাইনালের দিকে তাকিয়েই বাংলাদেশকে হারাতে চায় তারা।