সোবহানা-দিলারার রেকর্ড জুটির পরও বাংলাদেশের হার
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। সেই কাজটাই সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা। তাদের একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ১২ রানে হেরে গেছে টাইগ্রেসরা। যদিও এদিন ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রেকর্ড ১০৩ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ।