আমি খেলা ছেড়ে দিলে যদি সবাই খুশি হতো সেটাই করতাম, নাজমুলের পদত্যাগ প্রসঙ্গে সোহান
নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের আগে এম নাজমুল ইসলামকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পদত্যাগ করেননি বিসিবির পরিচালক। নুরুল হাসান সোহান মনে করেন, তাঁর ক্ষেত্রে এমন পরিস্থিতি হলে ক্রিকেটারদের স্বার্থে পদত্যাগ করতেন তিনি। সোহান জানান, ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে এখন বেশি মাতামাতি হচ্ছে।