অনুশীলনে ইশান কিশানের চোট
কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোটে পড়েছেন দলটির উইকেটরক্ষক ইশান কিশান। শুক্রবার অনুশীলনের সময় পিঠের চোটে পড়েছেন তিনি।
কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোটে পড়েছেন দলটির উইকেটরক্ষক ইশান কিশান। শুক্রবার অনুশীলনের সময় পিঠের চোটে পড়েছেন তিনি।
শেষ বিকেলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেও পারলেন না হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ১৮১ রানে হারে কেন্ট। দলের ব্যাটিং বিপর্যয়ের পর নিচের দিকে নেমে হাসান প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তার দল।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার মাটিতে। টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো করলেও ওয়ানডেতে ভালো করতে পারছে না। অনেকেই মনে করেন এখন থেকেই ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াড তৈরির পরিকল্পনা নেয়া জরুরী।
নারী এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেমি ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। আর তাতেই ৪০ রানের জয় নিশ্চিত হয়েছে ভারতের। পাশাপাশি এই ম্যাচে ব্যাট হাতেও দারুণ অবদান রেখেছেন তিনি। শেষদিকে নেমে ৬ বলে অপরাজিত ১৩ রান করেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্স করে দীপ্তির চোখ এখন ফাইনালে।
বাংলাদেশের বোলারদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হওয়ার কথা ছিল স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দুজনে না পারলেও একজন ঠিকই হয়েছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন স্মৃতি। একই ওভারে শেফালিকেও ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। সুলতানা খাতুনের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন ডানহাতি ওপেনার। তবে সেই ক্যাচ লুফে নিতে পারেননি ফাহিমা খাতুন। দ্বিতীয় ওভারে আবারও ক্যাচ দেন শেফালি।
ফাইনালে ওঠার লড়াইটা বাংলাদেশের জন্য ছিল প্রতিশোধেরও। মেয়েদের এশিয়া কাপের আগের আসরের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার সেই ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে শেষ পর্যন্ত তা আর হলো না। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ভারত ৪০ রানে হারিয়েছে বাংলাদেশকে।
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তে পাহাড়ি ঢল ও কাদাপানির বন্যায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাঁচ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে নেপালের মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন ঘনশ্যাম ভান্ডারি।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মহাকাব্যিক জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশকে জেতানো বোলিংয়ে আইসিসির আগষ্ট মাস সেরার হওয়ার মনোনয়ন পেয়েছেন ডানহাতি এই পেসার। হাসানের সঙ্গে ছেলেদের ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে বাংলাদেশের অন্যতম বড় ভরসা হয়ে থাকছেন পেসার মারুফা আক্তার। চলতি আসরে তিন ম্যাচে সাত উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করা বাংলাদেশ এবার আট বছর আগের ইতিহাস ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে ইমরান তাহিরের ৫ উইকেটের সুবাদে বড় জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
চার ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। তার সঙ্গে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি দারুণ বোলিং করে সবার নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররা। যদিও গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পেসাররা ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তিন ফরম্যাটেই নিজেদের দারুণ বোলিংয়ের ছাপ রেখেছেন তারা। বাংলাদেশের পেসারদের খুব কাছ থেকে দেখেছেন সাবেক অজি পেসার শন টেইট। তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচেরও দায়িত্বে ছিলেন।