রাজশাহীর কোচ হয়ে আসছেন ইজাজ আহমেদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তাহখানেক বাকি রয়েছে। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তাহখানেক বাকি রয়েছে। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। আর কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিয়েই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। এবার তারা সরাসরি চুক্তিতে দলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে।
ইতিহাসে নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নারী ক্রিকেটারদের নিয়ে চলছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট। সেখানেই নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ দিন ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।
ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। আর কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ।
বিপিএলের আসন্ন মৌসুমে আলোচিত দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড বাদশা শাকিব খানের দল হওয়ায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাড়তি উন্মাদনা সবার মাঝে। এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো বিলাসবহুল হোটেল কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সেন্ট্রাল হোটেলের চেয়ারম্যান মোস্তাফা খান এবং ফ্র্যাঞ্চাইজিটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। সরাসরি চুক্তিতে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত ম্যাচ খেলা হয়নি ডানহাতি এই ব্যাটারের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় চট্টগ্রামের টিম হোটেলে উঠেও ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল তাকে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক হোসেন। তার অধীনে গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। এ ছাড়া বিপিএলের গত আসরে দুর্দান্ত ঢাকারও অধিনায়ক ছিলেন তিনি।
বিপিএলের বাইরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে নেই কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্রিকেটার থেকে সমর্থক, সবার চাওয়ার প্রতিফলন ঘটিয়ে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থানীয় ক্রিকেটার নিয়ে আয়োজিত হলেও অনেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আবহ দেয়ার চেষ্টা করেছে তারা। ঘরোয়া ক্রিকেটে পৃষ্ঠপোষক পাওয়া যায় না! এমন কথা চাউর থাকলেও এনসিএল টি-টোয়েন্টিতে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ওয়ালটনকে যুক্ত করতে পেরেছিল বিসিবি।
সদ্যই লঙ্কা টি-টেনের শিরোপা জিতে এসেছেন মোসাদ্দেক হোসেন। এসেই ঢাকা মেট্রোর হয়ে নেমে পড়েছেন এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে। ব্যাট হাতে মাত্র ১ রান করে ফিরলেও বল হাত ৩ উইকেট নিয়ে মেট্রোকে ফাইনালে তুলেছেন এই অলরাউন্ডার।
ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়মিত তাদের হাত ধরে সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনও পুরুষ দলের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয়নি নারী ক্রিকেটারদের। এ নিয়ে আলোচনাও হয় অনেক।
ভারত-পাকিস্তানের নানা দ্বন্দ্বের পর অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।