সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে লডারডেলকে উড়িয়ে দিল আটলান্টা

মাইনর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে লডারডেল লায়ন্সকে ৯৪ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। ব্যাট হাতে ১৮ বলে ১৮ রান করার পর বল হাতে চার রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন সাকিব।

চার্চ স্ট্রিট পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে আটলান্টা ফায়ারকে ভালো শুরু এনে দেন অধিনায়ক স্টিফেন টেলর। ২৯ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করেন তিনি। পার্থ প্যাটেলও ১৫ বলে ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

এ ছাড়া সাকিব ১৮ বলে দুটি চারে ১৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আটলান্টা।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লডারডেল। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে উইকেটসহ মেডেন ওভার করেন সাকিব। ষষ্ঠ ওভারে আবারও উইকেট নেন তিনি, খরচ করেন মাত্র চার রান।

১৩তম ওভারে ফিরে কুশারেকে বোল্ড করে আরও একটি উইকেট নেন সাকিব। সব মিলিয়ে চার ওভারে মাত্র চার রান দিয়ে দুটি মেডেনসহ তিন উইকেট শিকার করেন তিনি।

শেষ পর্যন্ত ৬০ রানেই গুটিয়ে যায় লডারডেল। দলের হয়ে অধিনায়ক রওনক শর্মা ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। রওনক করেন ২৭ রান। ফলে ৯৪ রানের বড় জয় আটলান্টার হয়ে সমান ৩ উইকেট নেন সানি প্যাটেল।

সাকিবের দাপুটে বোলিংয়ে ৬০ রানেই গুটিয়ে যায় লডারডেল। দলের হয়ে অধিনায়ক রওনক শর্মা ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। রওনক করেন ২৭ রান। ফলে ৯৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা ফায়ার।

আরো পড়ুন: