রংপুরের হয়ে বিপিএল খেলা হচ্ছে না গাজানফারের
জানুয়ারিতে শুরুতে পর্দা উঠতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোহাম্মদ গাজানফার। আইএলটি-টোয়েন্টিতে খেলতে নামার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসার কথা ছিল তরুণ এই স্পিনারের।