বিপিএলে ম্যাচ না পেয়ে ওয়ানডের প্রস্তুতি সেরেছেন শান্ত
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি এই ব্যাটার। যদিও একাদশের বাইরে থেকে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।