তাসকিন-নাহিদদের সঙ্গে জাকেরকে নিয়েও ভাবছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় প্রতি বছরই সিরিজ খেলে বাংলাদেশ। ফলে তাদেরকে চেনা প্রতিপক্ষ হিসেবেই ধরা যায়। নিউজিল্যান্ডকে দেশ ও দেশের বাইরে টেস্ট ও ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। এমনকি তিন ফরম্যাটেই কিউইদের হারানোর স্মৃতি রয়েছে টাইগারদের।