ক্যারিবিয়ানদের মাটিতে জয় ছাড়া কিছুই ভাবছেন না জ্যোতি
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এই সিরিজ জেতার দিকেই তাই নজর রাখছেন নিগার সুলতানা জ্যোতি।