ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ নারী দল। এই জয়ে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা টিকে আছে বাঘিনীদের। সিরিজের তৃতীয় ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কেটে ফেলবে বাংলাদেশ।