জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর সেবারই প্রথম মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা হয়নি কোনো টেস্ট। বছরখানেক পর আরও একবার মিরপুরকে ছাড়াই দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।