গলের আত্মবিশ্বাস কলম্বোতে নিতে চান শান্ত, মিরাজকে নিয়ে দিলেন সুখবর
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলবে কলম্বোতে। মুশফিকুর রহিম ছাড়া আর খুব বেশি ক্রিকেটারের কলম্বোতে খেলার অভিজ্ঞতা নেই। তবে শান্ত আশাবাদী পরের ম্যাচেও গলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ।