কোহলিদের ‘ভুলে’ বদলে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু
প্রথমবারের মতো আইপিএল জিতে শিরোপা উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ও অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনার জেরে আগামী মৌসুমে নিজেদের মাঠে খেলার অনুমতি নাও পেতে পারে তারা। বিরাট কোহলিদের সেই ভুলে বদলে যেতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচও। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।