‘অধিনায়ক’ লিটনের কাছে অনেক প্রত্যাশা নাসিরের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কয়েকদিন আগেই এসেছে বড় এক পরিবর্তন। টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের ভার উঠেছে লিটন দাসের কাঁধে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে সামলাতে হবে নেতৃত্বের গুরুদায়িত্ব। আর সেই দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে উড়াল দিয়েছে টাইগাররা। ভক্তদের মাঝে দেখা দিয়েছে নতুন রোমাঞ্চ, নতুন স্বপ্ন।