বুলবুলের আগমনী দিনে পাকিস্তানে বাংলাদেশের সিরিজ হার
অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। মাঠের পারফরম্যান্সও যেমন নেই, তেমনি ঠিক নেই মাঠের বাইরের কোনোকিছু। এরই মধ্য দিয়ে বিসিবি সভাপতির পদ থেকে বিদায় নিয়েছেন ফারুক আহমেদ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হেরে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যেন সিরিজ হার দিয়েই নতুন সভাপতিকে বরণ করল লিটন দাসের দল।