বাংলাদেশ খুব ভালো খেলেছে, তাদের কৃতিত্ব খাটো করা যাবে না: স্টার্ক
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে চরম হতাশায় ডুবল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। দুই ইনিংসেই একশোর নিচে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান বাঁহাতি পেসার মিচেল স্টার্কের, যিনি দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ১০ উইকেট। ম্যাকাইয়ের উইকেট থেকে সাহায্য নিয়েই ঝলসে উঠেছেন এই অজি পেসার। ডারউইনে জেতায় বাংলাদেশকেও কৃতিত্ব দিচ্ছেন তিনি।