দ্বিতীয় ইনিংসে খালেদের ৩ উইকেট, ম্যাচে ৮ উইকেট
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন খালেদ আহমেদ। বাংলাদেশের পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিন উইকেট। দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। খালেদের এমন বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অল আউট হয়েছে ল্যাঙ্কাশায়ার। ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে কেন্ট।