‘আমি এখন আগের থেকেও বেশি ফিট’, ২২৩ দিন পর ফিরে কোহলি
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে এখন শুধুই ওয়ানডেতে মনোযোগী বিরাট কোহলি। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরছেন ২২৩ দিন পর। ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ থাকার সময়ে ব্রডকাস্টার চ্যানেলে জানালেন তিনি আগের থেকেও বেশি ফিট।