অ্যাভেইলেবল মুস্তাফিজ তৃতীয় ওয়ানডেতে একাদশে থাকবেন?
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শরিফুল ইসলাম নিশ্চিত করেছিলেন মুস্তাফিজুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। চোট থেকে সেরে উঠলেও একাদশে ছিলেন না বাঁহাতি এই পেসার। শেষ ম্যাচের আগে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। ম্যাচ খেলার জন্য অ্যাভেইলেবল হলেও মুস্তাফিজ একাদশে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছেন না শন টেইট।