ভুল শুধরে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে: স্টার্লিং
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দাপুটে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জিতে সিরিজে সমতা ফেরায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দাপুটে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জিতে সিরিজে সমতা ফেরায়।
রান তাড়ার চাপ সামলানো স্বভাবতই কঠিন, আর সেটা যদি হয় একাদশে ফেরার ম্যাচে, চ্যালেঞ্জ তখন বেড়ে যায় আরও কয়েকগুণ। তবু সেই অবস্থাতেই ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে জেতানোয় মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশেষ কৃতিত্ব দিচ্ছেন শেখ মেহেদী হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত এই দুজনের ব্যাটেই বাংলাদেশ জয়ের দেখা পায়।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষ দিকে আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে আয়ারল্যান্ড। লক্ষ্য ১৭০ রান তাড়ায় বেশির ভাগ সময় এগিয়েই ছিল বাংলাদেশই। কিন্তু মাঝপথে এসে ম্যাচে ঢুকে পড়ে অনিশ্চয়তার ছায়া। ব্যাট হাতে নামার প্রস্তুতি নেয়ার সময় সেই পরিস্থিতিকেই শান্তভাবে গ্রহণ করেন শেখ মেহেদী হাসান। তার ভাবনায় ছিল চাপ সরাতে সঠিক শটটাই যথেষ্ট হবে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৯ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান তুলে আইরিশরা। লিটন দাসের হাফ সেঞ্চুরি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যামিওতে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রীতিমতো খাবি খাইয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি দলে বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স এই ম্যাচে যেন আবারও ফুটে উঠলো। ম্যাচ শেষে লরকান টাকার জানালেন, উইকেটের সর্বোচ্চ ব্যবহার করেই জিতেছে তাদের দল।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির শুরুতেই স্পষ্ট হয়ে যায় দুই দলের ব্যাটিংয়ের পার্থক্য। একদিকে প্রথম চার ওভারে উইকেট না হারিয়ে ৪০ রান তোলে আইরিশরা, অন্যদিকে প্রথম ওভারেই চার উইকেট হারিয়ে বাংলাদেশ পৌঁছায় স্রেফ ২০ রানে। ১২ ওভারেই যেখানে আয়ারল্যান্ড ছুঁয়ে ফেলে তিন অঙ্ক, বাংলাদেশ ১৩ ওভারেই হারায় আট উইকেট।
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লায় এখন পরাজয়ই বেশি। তারপরও তাওহীদ হৃদয় যেন উন্নতির দিকটাই বেশি স্পষ্ট দেখছেন। তার মতে, দল ইতোমধ্যেী বেশ থিতু হয়ে গেছে, আর মোমেন্টাম পেলেই আবার জয়ের ধারায় ফিরতে পারবে বাংলাদেশ।
সমালোচনা ঠিকভাবে গ্রহণ করতে পারলে তা থেকেও ইতিবাচক কিছু পাওয়া যায়, এমনটাই বিশ্বাস তাওহীদ হৃদয়ের। তবে বাংলাদেশ দলের এই ব্যাটারের অনুরোধ, সমালোচনা যেন যুক্তির ভিত্তিতে হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান হৃদয়।
জিততে হলে প্রথম টি-টোয়েন্টিতে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। অথচ এমন ম্যাচে লড়াই ই করতে পারেননি স্বাগতিকরা। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও লিটন দাসরা। ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র রানের দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের অপরাজিত ৫০ বলে ৮৩ রানের ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ৩৯ রানের হারে সিরিজ শুরু লিটনদের।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দুই টেস্টেই আলো ছড়িয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলামের। এর মধ্যে মুশফিক নিজের শততম টেস্টে সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন একটি ফিফটিও। টেস্ট ব্যাটারদের মধ্যে সাত ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার।