লিটনদের বিশ্বকাপ বয়কট করে শুটিং দলকে কেন অনুমতি দিল সরকার?
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের ভারতে পাঠায়নি বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের বিশ্বকাপ সফর বাতিল করলেও এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুটিং দলের জন্য নিরাপত্তার হুমকি না থাকায় তাদেরকে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মো. মাহবুব-উল-আলম।