প্রিতম-আকবরের সেঞ্চুরিতে নর্থ জোনের লিড
২৩৩ রানের বিশাল জুটিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দিনটা নিজেদের করে নিয়েছেন নর্থ জোনের অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার। দুইজনেই পেয়েছেন সেঞ্চুরি। তাদের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে সাউথ জোনের ৩১৪ রান টপকে গেছে নর্থ জোন। দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়ে ম্যাচে চালকের আসনে নর্থ জোন।