নিলামে অবিক্রিত নাহিদ, সানরাইজার্সে ডি কক-মার্শদের সঙ্গী রিশাদ

এসএ২০
রিশাদ হোসেন ও নাহিদ রানা, ফাইল ফটো
রিশাদ হোসেন ও নাহিদ রানা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ-টোয়েন্টির নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। গতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় আসা এই পেসারকে নিয়ে প্রত্যাশা থাকলেও নিলাম শেষে অবিক্রীতই থাকতে হয়েছে তাকে। এবারের নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাহিদ। এসএ-টুয়েন্টির চার আসর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলেননি।

গত আসরের নিলাম থেকে তাইজুল ইসলামকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস, তবে পরে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে রিশাদ হোসেনকে দিয়ে। নিলামের আগেই গত আগস্টে সরাসরি চুক্তিতে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। একইভাবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে ভিড়িয়েছে তারা।

সানরাইজার্সের হয়ে খেলতে গিয়ে শক্তিশালী সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন রিশাদ। দলে আছেন ম্যাথু ব্রিটজকে, কুইন্টন ডি কক, মার্কো জানসেন, অ্যানরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটার। নিলাম থেকে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকেও দলে নিয়েছে দলটি।

দেশের বাইরে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদের। এবার এসএ-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ তার সামনে। তবে মাঠে নামতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেতে হবে তাকে। এবারের আসর শুরু হবে ১৭ জানুয়ারি, ফাইনাল ২১ ফেব্রুয়ারি।

এদিকে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন সাউথ আফ্রিকার ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রোলস। তাকে ২৯ লাখ র‍্যান্ডে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করা রোলস বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনও করেন। একই নিলামে ফাফ ডু প্লেসি ও কাইরন পোলার্ডকেও দলে নিয়েছে জোবার্গের দলটি।

নিলাম শেষে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড:

সানরাইজার্স ইস্টার্ন কেপ — ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারমান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, অ্যানরিখ নরকিয়া, লুথো সিপামলা, ট্রিস্টিয়ান স্টাবস, মিচেল ভ্যান ভারেন, মিচেল মার্শ, রিশাদ হোসেন, নান্দ্রে বার্গার এবং ক্রেইগ ওভারটন।

জোবার্গ সুপার কিংস— জারেন ব্যাচার, ম্যাথু ডি ভিলিয়ার্স, লুস ডি পোলি, ডনোভান ফেরেইরা, দিয়ান ফরেস্টার, আকিল হোসেন, ডুয়ান জানসেন, রাইলি রুশো, জানকো স্মিত, প্রেনেলান সুব্রায়েন, জেমস ভিন্স, জেসন হোল্ডার, জেমি ওভারটন, ফাফ ডু প্লেসি, জেসন রয়েলস, দায়ান গালিম, কাইরন পোলার্ড, ব্লেসিং মুজারাবানি এবং আন্দ্রিস গুস।

এমআই কেপ টাউন— কর্বিন বশ, রিজা হেনড্রিক্স, রশিদ খান, থমাস কাবের, জর্জ লিন্ডে, ট্রিস্টিয়ান লুস, ড্যান পাইট, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, তিয়ান ভ্যান ভারেন, শিমরন হেটমায়ার, উইয়ান মুল্ডার, ট্রেন্ট বোল্ট, ড্যানিয়েল স্মিথ, লেহান বোথা এবং ওলিভার হোয়াইটহেড।

প্রিটোরিয়া ক্যাপিটালস— ডেওয়াল্ড ব্রেভিস, কনোর ইস্টারহুইজেন, ভিয়ান লুবি, কেশভ মহারাজ, বায়ান্দা মাজোলা, লুঙ্গি এনগিডি, ব্রাইস পার্সনস, গিওডন পিটার্স, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, লিজাড উইলিয়ামস, কোডি ইউসুফ. ফিল সল্ট, ম্যাথু শর্ট, রাসি ভ্যান ডাসেন, কিমো পল, আকিম অগাস্টে, জশ ব্রিড এবং টেম্বা বাভুমা।

পার্ল রয়্যালস— ওটিনিয়েল বার্টম্যান, জেজে বেসন, বিজর্ন ফরটুইন, রুবিন হারমান, ড্যান লরেঞ্চ, কেগান লায়ন ক্যাচেট, ডেভিড মিলার, এনকোবানি মোকিনা, গুড়াকেশ মোতি, ডেলানো পোটজিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিকান্দার রাজা, থমাস রেউ, আসা ট্রাইব, মুজিব উর রহমান, কাইল ভ্যারেইনা, হার্দুস ভিলজোয়েন, আজমতউল্লাহ ওমরজাই, জো রুট।

ডারবান সুপার জায়ান্টস— মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, ইথান বশ, জস বাটলার, জেরাল্ড কোয়েতজে, ডেভন কনওয়ে, টনি ডি জর্জি, ড্যারিন ডুপাভিলন, সাইমন হার্মার, ইভান জোন্স, হেনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, সুনীল নারিন, আন্দিলে সিমিলানে, কাইল সিমন্ডস, কেন উইলিয়ামসন এবং স্যাম কারান।

আরো পড়ুন: