নাহিদ টেস্টেও বিপদে ফেলেছিল, এবারও ভাগিয়ে দিল: বাসিত
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাকিস্তান দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরেছে শাহীন শাহ আফ্রিদির দল। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাটিং করতে নেমে দলটি সবগুলো উইকেট হারায় মাত্র ১১৪ রানে। এতেই মুখ খুলছেন মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদ, রমিজ রাজার মতো সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নিজের নামটা যুক্ত করলেন বাসিত আলী।