যদিও ম্যাচটি আয়োজনের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে এটিই হবে অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত প্রথম বিগ ব্যাশের ম্যাচ। অস্ট্রেলিয়ার সাংবাদিক ড্যানিয়েল চেরনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন এই ম্যাচে স্বাগতিক হিসেবে থাকবে পার্থ স্কর্চার্স।
তিনি লিখেছেন, ‘বিগ ব্যাশ মৌসুমের উদ্বোধনী ম্যাচে ১২ ডিসেম্বর চেন্নাইয়ে পার্থ স্কর্চার্সকে স্বাগতিক হিসেবে আতিথ্য দেবে মেলবোর্ন রেনেগেডস। তবে এটি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চূড়ান্ত সমঝোতার ওপর নির্ভর করছে।’
ভারতে বিগ ব্যাশ আয়োজনের উদ্যোগের মূল লক্ষ্য ভারতীয় দর্শকদের কাছে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ানো। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার হিসেবে ভারতকে গুরুত্বপূর্ণ মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যেই চলতি বছরের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা চেন্নাই সফর করে ভেন্যু পরিদর্শন করেন।
এর আগে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছিল, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২০২৬ আইপিএলের সময়ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের চেন্নাইয়ে দেখা যায়। উদ্বোধনী ম্যাচে পার্থ স্কর্চার্সের অংশগ্রহণের সম্ভাবনা আগেই জোরালো ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ধারণা, পশ্চিম অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজিটি সময়ের পার্থক্য এবং ভারতীয় বিনিয়োগকারীদের বাণিজ্যিক আগ্রহের দিক থেকে এই উদ্যোগের জন্য উপযুক্ত। প্রতিপক্ষ হিসেবে এবার চূড়ান্ত করা হয়েছে মেলবোর্ন রেনেগেডসকে। সাম্প্রতিক মৌসুমগুলোতে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডস সর্বশেষ জিতেছিল ২০১৮ সালে।