চেন্নাইয়ে পার্থ-মেলবোর্নের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশ
ক্রিকেট অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে আয়োজন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগেডস।