আইপিএলের প্রথমার্ধে না থাকলেও ফাইনাল খেলার প্রত্যাশা কামিন্সের

আইপিএল
প্যাট কামিন্স, ফাইল ফটো
প্যাট কামিন্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন প্যাট কামিন্স। গত জুলাইয়ের পর থেকে তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। তবে আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই আশাবাদী অস্ট্রেলিয়ার এই পেসার। এখনই ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন তিনি।

ইতোমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছেন কামিন্স। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হালকা অনুশীলনও শুরু করেছেন তিনি। সেখানে ফাঁকা নেটে বল করতে দেখা গিয়েছে তাকে। এই মাঠেই মৌসুমের প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদ, যদিও শুরুর দিকের ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

একটি পডকাস্টে কামিন্স বলেন, 'পিঠের চোট এখনও সারাচ্ছি। এখন পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভাল। নেটে বল করা শুরু করেছি। প্রথম দিকে হয়তো খেলতে পারব না, তবে দ্রুত মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

তিনি আরও জানান, 'এখন তিন দিন পরপর বোলিং করছি। প্রতিযোগিতার মাঝামাঝি সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চাই। সেই অনুযায়ী পরিকল্পনা করেছি, যাতে দলের কাজে লাগতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলতে পারব। এমনকি ফাইনালেও নামার আশা রাখছি।'

গত জুলাইয়ে চোট পাওয়ার পর নভেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে একবার মাঠে ফিরেছিলেন কামিন্স। তারপর আবার ছিটকে যান। ফলে দীর্ঘ সময় ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি।

এই অবস্থায় মৌসুমের শুরুতে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ইশান কিশান। অনুজ সতীর্থের উপর ভরসা রেখেই কামিন্স বলেন, 'গত বছর রাজ্য দলে ও ভালো নেতৃত্ব দিয়েছে। স্থানীয় ক্রিকেটারদের উপর ভরসা রাখছি। নতুনদের সঙ্গে যোগাযোগ রাখাও গুরুত্বপূর্ণ, আর সেই দিকেও আমরা নজর দিচ্ছি।'

আরো পড়ুন: