আইপিএল খেলার অনুমতি পাননি পাথিরানা

আইপিএল
মাথিশা পাথিরানা
মাথিশা পাথিরানা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের মৌসুমে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার। জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকার ফ্র্যাঞ্চাইজিটি।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া আইপিএলের মিনি নিলাম থেকে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নিয়েছিল কলকাতা, মূলত পেস আক্রমণ শক্তিশালী করার লক্ষ্যেই তারা এই লঙ্কান পেসারকে দলে ভেড়ায়। তবে এখন তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এনওসি না পাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে ফিটনেস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি।

দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে আছেন এই তরুণ পেসার। আগে তিনি শ্রীলঙ্কার হয়ে ইংল্যান্ড সিরিজ এবং ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। অন্যদিকে মুস্তাফিজুরের বিকল্প হিসেবে আগে থেকেই জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কলকাতা।

যদিও ২৮ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাথিরানার বিকল্প খুঁজে বের করা এখন বড় চ্যালেঞ্জ হবে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। এখন পর্যন্ত এ বিষয়ে কলকাতা কিংবা আইপিএলের টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে দ্রুতই এই বিষয়ে মুখ খুলবে তারা।

বিশ্বকাপের ঠিক আগেই হাঁটুর চোটে পড়েছিলেন হার্ষিত রানা। এর ফলে বড় ধাক্কা খেয়েছে কলকাতা। সেই চোট তাকে আইপিএল থেকেও ছিটকে দিয়েছে। হার্ষিতের বিকল্প কে হবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে পাথিরানা খেলতে না পারলে নতুন করে পেস আক্রমণ গোছাতে হবে কলকাতাকে।

আরো পড়ুন: