দিল্লির কোচিং প্যানেলে জন মুনি

আইপিএল
জন মুনি
জন মুনি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনি। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন মুনি।

গত মৌসুমে দিল্লির ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জ্ঞানেশ্বর রাও ও অ্যান্টন রুক্স। এবার তাদের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মুনি। দিল্লিক কোচিং প্যানেল এমনিতেই তারকাবহুল। যেখানে প্রধান কোচ হিসেবে আছেন হেমাং বাদানি, বোলিং কোচ হিসেবে মুনাফ প্যাটেল।

পাশাপাশি সহকারী কোচ ইয়ান বেল এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আছেন ভেনুগোপাল রাও। কোচিংয়ে মুনির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৮ থেকে ২০১৯ সময়কালে তিনি আফগানিস্তান দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই অভিষেক টেস্ট খেলার সুযোগ পায় আফগানিস্তান।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও কাজ করেছেন তিনি। এ ছাড়া গত বছরের শুরুতে আয়ারল্যান্ড নারী দলের অস্থায়ী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন মুনি। খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটার ও ডানহাতি ফাস্ট বোলার মুনি ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে আয়ারল্যান্ডের হয়ে ৬৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তিনি ২০০৭, ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে লেভেল ১, ২ ও ৩ কোচিং সনদ অর্জন করেন।

আরো পড়ুন: