লিটনের বদলি হিসেবে গল আলোচনা চালাচ্ছে বাংলাদেশের আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে। তিনি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির কথা চলছে। তবে কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই তার সঙ্গে চুক্তি করতে পারে গল।
এর আগে এলপিএল খেলার জন্য পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছিলেন লিটন। এজন্য জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ছিলেন না লিটন। তবে চোটের কারণে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না ডানহাতি উইকেটকিপার ব্যাটারের।
এদিকে লিটনের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। এদিকে আগেই এলপিএলে খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোট কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের ২০২৬ আসর। লিটন না থাকলেও এলপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।
তাসকিনের মতো জাফনার হয়ে খেলবেন সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) শেষ করেই শ্রীলঙ্কায় যাবেন সাকিব। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ খেলবেন গলের হয়ে। আর হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।