বাংলাদেশের হতাশার সেশন
টেলর ফেরার পর দারুণ এক জুটি গড়ে তুলেছেন ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট। তারা দুজনে মিলে ক্রমশই লিড বাড়ানোর চেষ্টা করছেন। উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকলেও সেটা কাজে লাগাতে পারছেন না ইবাদত হোসেন, হাসান মাহমুদরা। দিনের প্রথম সেশনে টেলরের উইকেট নেওয়ার বাইরে বিশেষ কিছু করতে পারেনি বাংলাদেশ। কাইয়ার সেঞ্চুরি ও বেনেটের হাফ সেঞ্চুরিতে প্রথম সেশনে এক উইকেটে ১১৩ রান তুলেছে জিম্বাবুয়ে। কাইয়া ১২৭ ও বেনেট অপরাজিত ৫৯ রানে অপরাজিত আছেন।
কাইয়ার সেঞ্চুরি, লিড বাড়ছে জিম্বাবুয়ের
হারারেতে সকালের শুরুতেই লিড নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকরা লিড নেওয়ার পর বাংলাদেশকে উইকেট এনে দেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন টেলর। অভিজ্ঞ ব্যাটার ফেরার পর ব্রায়ান বেনেটকে নিয়ে জুটি গড়েন ইনোসেন্ট কায়া। জিম্বাবুয়ের লিড নেওয়ার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করে সেঞ্চুরি করেছেন কাইয়া। ইবাদত হোসেনের বলে চার মেরে ১৫৩ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। এখনো পর্যন্ত ২ উইকেটে ১৮৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ফলে ৪৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।