জিম্বাবুয়ের কাছে হারের ‘প্রতিশোধ’ নিতে চান এলিস
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপের আগে এই তিন দেশে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার আফ্রিকা সফর। সিরিজে নিজের জায়গা পাকা করার পাশাপাশি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারের প্রতিশোধ নিতেও মরিয়া পেসার নাথান এলিসও।