টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশ সময় দুপুর নাগাদ শুরু হবে টেস্ট ম্যাচ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মাঠের লড়াই দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। ম্যাচটি সম্প্রচারের জন্য টিভি স্বত্ব পেয়েছে তারা।

টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও খেলার সুযোগ আছে। পাকিস্তানি অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপম্যাড ম্যাচটি সম্প্রচার করবে। রবিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেশির চোটে পড়া লিটনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটারদের। তবে সুযোগ পেয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয় ও পেসার রবিউল হক। টেস্ট ম্যাচ শেষেই শুরু হবে সাদা বলের লড়াই।

৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচগুলো হবে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকেল সাড়ে চারটা থেকে। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও পূর্ণশক্তির দল পাঠাচ্ছে না বাংলাদেশ। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্য পাওয়া যাবে না লিটন, তাসকিনের মতো ক্রিকেটারদের। এনওসি দেওয়া হয়েছে হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মিরাজকেও।

আরো পড়ুন: