খেলছেন না লিটন, চোট নিয়ে যা জানালো বিসিবি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর ম্যাচেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না লিটন দাস। তার জায়গায় অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়।

জানা গেছে, লিটনের বাম পায়ের কাফ মাসলে গ্রেড–১ মাত্রার টান ধরা পড়েছে। খুব দ্রুত তিনি সেরে উঠবেন- এমনটাই প্রত্যাশা বাংলাদেশ দলের মেডিক্যাল টিমের।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, 'চিকিৎসার পর লিটনের বাম পায়ের কাফ মাসলে গ্রেড–১ মাত্রার টান ধরা পড়েছে। এটি তুলনামূলকভাবে হালকা ধরনের ইনজুরি এবং তিনি দ্রুতই সেরে উঠবেন।'

'লিটন প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় তার সাড়া কেমন হয় তার ওপর নির্ভর করে পরবর্তী ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।'

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের বিশ ওভারের সিরিজ শুরু হয়েছে আজ (১৭ জুন)। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ।

আরো পড়ুন: