অবসর নেয়া তারকাকে ফিরিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
শাবনিম ইসমাইল
শাবনিম ইসমাইল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার দল ঘোষণার কথা ছিল সাউথ আফ্রিকার। যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা স্থগিত করে প্রোটিয়ারা। বিভিন্ন সংবাদ মারফত জানা যায় অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরতে পারেন প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইল। এবার তাকে নিয়ে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাউথ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার ইসমাইল। টি-টোয়েন্টিতে ১১৩ ম্যাচে তার শিকার ১২৩ উইকেট। ৩৭ বছর বয়সী এই পেসার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ঘরের মাঠে হওয়া সেই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল সাউথ আফ্রিকা।

বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা লরা উলভার্ট টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সাউথ আফ্রিকাকে। সর্বশেষ দুই আসরে রানার্সআপ হওয়া সাউথ আফ্রিকা এবার এক ধাপ এগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ব্যাটিং অর্ডারে উলভার্টের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সানে লুস, তাজমিন ব্রিটস ও সাবেক অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক। অলরাউন্ডার হিসেবে আছেন মারিজান কাপ ও আনেরি ডার্কসেন। তাদের সঙ্গে থাকবেন কাইলা রেনেকে।

বোলিং আক্রমণে থাকবেন অভিজ্ঞ পেসার আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস। সেই সঙ্গে আছেন ননকুলুলেকো এমলাবা। আগামী ১৩ জুন ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড-

লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, আনেরি ডার্কসেন, শাবনিম ইসমাইল, সিনালো জাফতা, মারিজান কাপ, আয়াবোঙ্গা খাকা, সানে লুস, কারাবো মেসো, ননকুলুলেকো এমলাবা, কাইলা রেনেকে, তুমী সেখুখুনে, ক্লোয়ি ট্রায়ন, ডেন ভ্যান নিয়েকার্ক।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ সাউথ আফ্রিকার সূচি:

অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা, ১৩ জুন, ম্যানচেস্টার

পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা, ১৭ জুন, বার্মিংহাম

ভারত বনাম সাউথ আফ্রিকা, ২১ জুন, ম্যানচেস্টার

নেদারল্যান্ডস বনাম সাউথ আফ্রিকা, ২৫ জুন, ব্রিস্টল

বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, ২৮ জুন, লর্ডস

আরো পড়ুন: