নামিবিয়াকে হোয়াইটওয়াশ করল সাউথ আফ্রিকা
প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৯৯ রানে জিতে সিরিজে এগিয়ে যায় সাউথ আফ্রিকা। পরের ম্যাচে সফরকারীদের জয় আরও বড় ব্যবধানে। ১৫৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নেওয়া প্রোটিয়ারা শেষ ম্যাচেও পেয়েছে দাপুটে জয়। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে সাউথ আফ্রিকা। পাশাপাশি নামিবিয়াকে হোয়াইটওয়াশও করেছে সফরকারীরা।