নাহিদ খুব বেশি সুবিধা করতে পারবে না, প্রার্থনা আফ্রিদির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
শাহীন আফ্রিদি, ক্রিকফ্রেঞ্জি
শাহীন আফ্রিদি, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে আছেন নাহিদ রানা। সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে সবাইকে বিমোহিত করে রেখেছিলেন নাহিদ। পিএসএলে নাহিদের বোলিং প্রত্যক্ষ করা পাকিস্তানের ব্যাটারদের এবার নাহিদকে মোকাবেলা করতে হবে টেস্ট সিরিজে। বাংলাদেশে এসে প্রথম অনুশীলনেই সেই নাহিদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। যদিও আফ্রিদির আশা তাদের বিপক্ষে খুব বেশি ভালো করবেন না নাহিদ। ‎

চলতি সপ্তাহে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে মাত্র পাঁচ ম্যাচে খেলেছেন নাহিদ। কিন্তু সেই পাঁচ ম্যাচেই পিএসএলের সব আলোচনা নিজের দিকে টেনে আনেন এই পেসার। পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করেন এই পেসার। তবে নাহিদের গতি আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রদর্শনী সেই পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে। ফাইনালের মঞ্চেও দুর্দান্ত বোলিং করে পেশোয়ারকে শিরোপা জেতানোতে বড় অবদান রাখেন এই পেসার।

‎এর আগে নাহিদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমন জানান দিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সেই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার অন্যতম কারিগর ছিলেন নাহিদ। দ্বিতীয় টেস্টে ৪৪ রানে চার উইকেট নিয়ে সেই ইনিংসে পাকিস্তানকে একাই গুড়িয়ে দিয়েছিলেন এই পেসার।

‎প্রায় দুই বছর পর এবার আবারও পাকিস্তান সিরিজ। গত দুই বছরে আরও পরিণত হয়েছেন নাহিদ। যার প্রমাণ দিয়েছেন আন্তর্জাতিক ও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক স্পেলেই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই ধ্বসিয়ে দেন নাহিদ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও করেছেন দুর্দান্ত বোলিং। আর পিএসএলে নিজের পারফরম্যান্স দিয়ে রীতিমতো ত্রাসে পরিণত হয়েছেন ব্যাটারদের।

‎টেস্ট সিরিজ শুরু হবার আগে তাই নাহিদকে নিয়ে বাড়তি সতর্ক পাকিস্তান। সাম্প্রতিককালে নাহিদের বোলিং দেখে তার ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী পাকিস্তানের পেস বোলিংয়ের অন্যতম ভরসা শাহীন। শাহীন জানান নাহিদের বোলিং নিয়ে পাকিস্তানের সাবেক বোলিং কোচ ও বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব সামলানো শন টেইটের সাথেও কথা বলেছেন তিনি।

‎টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তানের অনুশীলনের পর সাংবাদমাধ্যমেরর সাথে আলাপকালে শাহীন বলেন,'আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সাথে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে ভালোভাবে কাজে লাগাবে। সম্প্রতি সে খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।'

আরো পড়ুন: