তৃতীয় ম্যাচের বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত বাংলাদেশ দল ঘোষণা। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ শক্তি পরীক্ষা নিরীক্ষা করতে পারে বাংলাদেশ। বিশেষ করে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার গাফফার সাকলাইনের। এর বাইরে ম্যাচ না খেলা মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদদেরও সুযোগ হতে পারে একাদশে।

যদিও সিরিজ নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েও মাঠে নামলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সিরিজের প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারী দারুণ ব্যাটিং করেছেন। এবার বাকিদেরও ভালো পারফরম্যান্সের পালা।

বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

আরো পড়ুন: