টাইমের প্রভাবশালী ১০০ ক্রীড়াবিদের তালিকায় স্মৃতি ও বাভুমা
যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বেশ কয়েকবার জায়গা পেয়েছেন বিরাট কোহলি। ভারতের ক্রিকেটারদের মধ্যে ভিন্ন সময়ে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিও। ২০২৬ সালের তালিকায় অবশ্য ভারতের কোনো পুরুষ ক্রিকেটারের জায়গা হয়নি। তবে ভারত থেকে জায়গা পেয়েছেন নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা।